,

আখাউড়ায় মাদকসহ আটক যুবকের অর্থদন্ড

1423মহিছুজ্জামান কাজল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ আটক মো. জসিম উদ্দিন (২৭) নামে এক যুবককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবালের ভ্রাম্যমাণ আদালত তাকে এ অর্থদন্ড করেন। বিজিবি’র হাতে আটক জসিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের মৃত শহিদ মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে উপজেলার আমোদাবাদ থেকে নয় বোতল ভারতীয় স্কপ সিরাপসহ জসিম উদ্দিনকে আটক করে টহলরত বিজয়নগরের আলীনগর ক্যাম্পের বিজিবি জোয়ানরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়। আদালত জসিম উদ্দিনকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। আটককৃত যুবক টাকা দিয়ে ছাড়া পায়।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে বিজয়নগর উপজেলার কাশিনগর থেকে ২০ বোতল স্কপ উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা