শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে আওয়ামীলীগ সভাপতির মৃত্যু

Manikআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : অঞ্চল হিসেবে এক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করাই কাল হলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাপ খান মানিকের(৬৭)। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে হ্নদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোররাতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ গত দু-সপ্তাহ ধরেই পুলিশ হয়রানী করছিলো তাকে। বৃহস্পতিবার দুপুরে তেলীনগর মাদ্রাসা মাঠে মানিকের জানাযায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ছড়িয়ে পড়ে উত্তেজনা। নাটাই দক্ষিন ইউনিয়নেও পুলিশের তাড়া খেয়ে হুমায়ুন(৩৫) নামে এক য্বুক হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আরো কয়েকটি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারনার শুরু থেকে পুলিশী হয়রানীর অভিযোগ রয়েছে। ভোটের দিন সংঘাত-সহিংসতার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে কোন কোন ইউনিয়নে। শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের বিরাশার গ্রামে গত কয়েকদিন ধরে বাড়িঘর থেকে মালপত্র সরিয়ে নেয়া হচ্ছে। এখানে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত-সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। জোর করে ভোট কাটা হলে নাটাই দক্ষিন ইউনিয়নেও রক্তারক্তির আশঙ্কা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের ১১ টি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়নে দূরাবস্থায় আওয়ামীলীগ প্রার্থী। অভিযোগ সেসব ইউনিয়নে শক্ত অবস্থানে থাকা দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের দমাতে পুলিশী এ্যাকশন চলছে। তালশহর পূর্ব ইউনিয়নে দলের জোরের চেয়ে আঞ্চলিকতার জোরে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম। ইউনিয়নের ৭ গ্রামের মধ্যে ৬ গ্রামের ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন। এই ৬ গ্রামের একটি তেলীনগর। সেখানেই বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাপ খান মানিকের। আঞ্চলিকতার হিসেবে তিনি সমর্থন দেন মনিরুলকে। তার ছেলে সালমান হায়দারকেও তাড়া করছিলো পুলিশ। সালমান রাতে এখানে-ওখানে আত্বগোপন করে থাকেন। সালমান বলেন- তার বাবা দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল মনোনয়ন দেয়নি। অথচ তৃনমুলে তিনি সর্বোচ্চ ৯ ভোট পেয়েছিলেন। কিন্তু অসুস্থ বলে তাকে বঞ্চিত করা হয়। এরপর ৬ গ্রামের মানুষ আমার বাবাকে নির্বাচন করতে বলেছিলেন। তিনি বলেছিলেন আমি আওয়ামীলীগের বাইরে নির্বাচন করবোনা। আঞ্চলিকার হিসেবে আমার বাবা মনিরুলকে সমর্থন করেন। কিন্তু তিনি অসুস্থ হওয়ায় কোথাও যেতেননা। বাড়িতেই থাকতেন। আমাকে ধরার জন্যে তারা আমার বাবাকে হয়রানী করা শুরু করে। তাদের উদ্দেশ্যে আমাকে পুলিশ ধরে ফেললে বাবাকে কব্জা করা যাবে। ইউনিয়নের ১২০ জনের একটি তালিকা করে পুলিশ। তাতে নাম রয়েছে সালমানের। একটি তোরন পুড়ানোর ঘটনায়ও তাকে জড়ানো হয়। সালমানকে ধরতে মঙ্গলবার রাতে পুলিশ তল্লাশী চালায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মানিক মিয়ার বাসায়। সেসময় পরিবারের লোকজনকে গালাগাল করে পুলিশ। ঘরের সব খাটের নিচে সালমানকে খুজে তারা। পরদিন বুধবার দিবাগত রাত ২ টার দিকে আবার পুলিশ গেলে মেয়ে শাম্মীকে নিয়ে ছুটে পালানোর সময় বাড়ি থেকে কয়েক’শ গজ দূরে পড়ে যান মানিক। জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে একটি সিএনজি অটোরিকসা এনে জেলা শহরে নিয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। তার মেয়ে শাম্মী জাহান লিটা বলেন রাত দুটোর দিকে আব্বা আমাকে নিয়ে ঘরের দরজা খুলে বসেছিলেন। তখনই পুলিশের গাড়িটি আসে। তারা আমাকে ও আব্বাকে লক্ষ্য করে লাইট মারে। আব্বা আমাকে জড়িয়ে ধরে আমাদের পুরাতন বাড়ির দিকে ছুটতে থাকেন। অল্প কিছু দূর যাওয়ার পরই পড়ে যান। আমি আব্বাকে বলছিলাম আর দৌড়ায়না। কিন্তু আব্বা ভয়ে থামেননি। সালমান জানান-গত ১৫ দিন ধরে নিয়মিত পুলিশ আসতো তাদের বাড়িতে। রাতে ভয়ে তার বাবা ঘুমাতেননা। আওয়ামীলীগের নেতারাও চাপ দিতেন তার বাবাকে দলের নির্বাচন করার জন্যে। সালমান বলেন তার বাবার মৃত্যুর জন্যে আওয়ামীলীগই দায়ী। এখন রাজনীতি নেই, দূর্নীতি শুরু হয়েছে। তারা আমার আব্বার ওপর নির্য়াতন করেছে। সেটা তাদের উচিত হয়নি। আল্লাহ তাদেরকে ভোগাইবো। এখন আব্বা নেই। আব্বা থাকতেই আমাকে অনেক হেনস্থা করেছে। তাই আর মুখ খুলতে চাইনা। মানিক মিয়ার মৃত্যুতে গোটা ইইনয়নের মানুষের মধ্যেই দেখা দিয়েছে ক্ষোভ। জানাযার নামাজের আগে বক্তৃতা দিতে গিয়ে সেই ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়নের বিশিষ্ট লোকজন। মুফতী ফজলুল হক নিজামী নামের একজন তার বক্তৃতায় বলেন-তিনি অনেক চাপের মধ্যে ছিলেন। আর সেকারনে তার ষ্ট্রোক করেছে। তিনি যেদলের জন্যে তার জীবন উৎসর্গ করলেন সেই দলের লোকজন কেন তার সঙ্গে এমন করলো তা নিয়ে আজকে পরিবার ও গোটা ইউনিয়নের মানুষের মধ্যে ক্ষোভ। মানিক মিয়ার এক আত্বীয় শাহানা বেগম বলেন রাত গভীরে পুলিশের থ্রেটে কোন সুস্থ মানুষই ঠিক থাকতে পারেনা। সেখানে একজন অসুস্থ মানুষ ঠিক থাকেন কি করে। মানিক মিয়া ৪০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঐ ইউনিয়নে আওয়ামীলীগকে প্রতিষ্ঠা করেন তিনি। গতকাল সকালে তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেন জেলা আওয়ামীলীগ সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। নাটাই দক্ষিন ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদেরও নানা ভাবে হয়রানী করা হচ্ছে। বিলকেন্দুয়াই এলাকার আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মেম্বারের ছেলে আহসান কবিরকে গ্রেফতার করে পুলিশ একাধিক ডাকাতির মামলা দিয়ে জেলে পাঠায়। বিলকেন্দুয়াই গ্রামের নসর ও হুমায়ুন মেম্বারের গ্রুপটি সমর্থন করছে বিদ্রোহী প্রার্থীকে। আর আওয়ামীলীগ প্রার্থীকে সমর্থন করছে নাজমুল ও আনোয়ারের গ্রুপ। গ্রামে আধিপত্য বিস্তারে বিদ্রোহী প্রার্থীর সমর্থক হিসেবে নসর ও হুমায়ুন গ্রুপকে ঘায়েল করতে তৎপর নাজমুল ও আনোয়ার গ্রুপ। গ্রামের লোকজন জানান- বুধবার রাতে পুলিশের গাড়ি যায় গ্রামে। পেছনে ছিলো আরেকটি সাদা গাড়ি। ঐগাড়ি থেকে ককটেল বিস্ফোরন ঘটানো হয়। এই ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে একটি মামলা দেন আওয়ামীলীগ প্রার্থী নূরুল আমিন। তার মামলায় অভিযোগ করা হয় এমরান মিয়ার বাড়িস্থ নৌকা প্রতীকের অফিসে ককটেল মারা হয়েছে ও নৌকা গেইট পুড়ানো হয়। কিন্তু বিলকেন্দুয়াই গ্রামের নসর ও হুমায়ুন গ্রুপের লোকজন জানান-কোন গেইট পুড়ানো হয়নি তাদের এখানে। তারপরও মামলা দিয়ে দেয়া হয়েছে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: শাহআলম বলেন- আওয়ামীলীগ প্রার্থীর তোরন-গেইট আমাদের কাছে আতঙ্কের। এগুলো কোন কিছু করে আমাদের ফাসিয়ে দেয়ার পথ বের করা হবে এই আতঙ্কে আমাদের লোকরা সেগুলো পাহাড়া দিয়ে রাখে। যাতে কেউ কিছু করতে না পারে। ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়িবাড়ি যাচ্ছে পুলিশ। তেলীনগর গ্রামের মানুষও অভিযোগ করেন রাতে কোন মানুষ বাড়িতে থাকতে পারেনা পুলিশের ভয়ে। বুধল,রামরাইল ইউনিয়নেও আছে পুলিশের হয়রানী। দেয়া হয়েছে মামলা। নাটাই দক্ষিন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল কাশেম অভিযোগ করেন তার প্রতিদ্বন্ধি প্রার্থী প্রকাশ্যে ভোট দেয়ার জন্যে হুমকী দিচ্ছে।