বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে সাকিবের নবম আইপিএল!

4স্পোর্টস ডেস্ক : চলছে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাকি আছে আর মাত্র দুইটি ম্যাচ। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দরাবাদ।
লিগের একমাত্র এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার খেলার সুযোগ অর্জন করে হায়দরাবাদ। কলকাতার হয়ে প্রতিবারের মত এবারও খেলেছেন বাংলাদেশি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০১১ সাল থেকে শুরু করে আজ অবধি আইপিএলে সাকিব যত ম্যাচ খেলেছে সব কলকাতার পক্ষে। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স কখনও তাকে ছাড়ার চিন্তা করেনি।
সবেক এ টাইগার অধিনায়ক আইপিএলের নবম আসরে ১০টি ম্যাচ খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে মাঠে নেমেছে ৭টিতে। সাতটি ম্যাচে ব্যাট করে সাকিবের সংগ্রহ ১১৪ রান। ম্যাচ প্রতি গড় ২২.৮০। সর্বচ্চো ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। এবারের টুর্নামেন্টে একটি মাত্র অর্ধশতকের দেখা পান সাকিব। তার ব্যাট থেকে ৭ বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি আসে।
অপরদিকে বলহাতে কিছুটা সফলতা পেয়েছেন সাকিব। ১০ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ খেলে বল হাতে তুলে নিয়েছেন ৫টি উইকেট। ৩১ ওভার বল করে রান দিয়েছেন ২৪৩। ওভার প্রতি তার ইকোনোমি ছিলো ৭.৮৩ এবং বেস্ট ফিগার ধরা হচ্ছে ১৪/১।
সাকিব প্রথম চুক্তিতে ২০১১ ও ২০১২ সালে কলকাতার হয়ে আইপিএলে খেলার পর ২০১২ সালের শেষে আবার নবায়ন চুক্তি করে তাকে দলের সাথে সবসময় যুক্ত রাখা হয়।
২০১২ ও ২০১৪ সালে কলকাতা যখন ট্রফি হাতে আইপিএলের মাঠ ত্যাগ করে তখন সাকিবের অনবদ্য অবদান ছিল। বিশেষ করে, ২০১৪ সালে সাকিবের খেলা, দলের জন্য বরাবর সুফল বয়ে আনে। যা ফাইনালে ট্রফি হাতে নিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান