,

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

bangladesh20160527082023স্পোর্টস ডেস্ক : ২ টি টেস্ট, ৩ টি-টোয়েন্টি এবং ৩ টি ওয়ানডে ম্যাচ খেলতে চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড এ যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফরসূচি চূড়ান্ত করেছে।

ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হয়ে ২০১৭ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, নেপিয়ার, নেলসন, ওয়েলিংটন ও মাউন্ট মাউনগানুই; এই পাঁচ ভেন্যুতে সিরিজের সবজ্ঞুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বরের ২৬ তারিখে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২৯ ও ৩১ তারিখ নেলসনে অনুষ্ঠিত হবে। তিনটি টি-টোয়েন্টির প্রথমটি জানুয়ারির ৩ তারিখে নেপিয়ারে গড়াবে। ৬,৮ তারিখে মাউন্ট মাউনগানুইতে হবে আর দুইটি ম্যাচ।

দুইটি টেস্টের একটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে, চারদিন বাদে ১২ তারিখে। শেষ টেস্ট আবারো ক্রাইস্টচার্চে, ২০ তারিখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা