,

আসলামের রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ দিনের রিমান্ড চাইল পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।শুক্রবার বিকেলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এ আবেদন করেন।

আসলাম-চৌধুরী

আদালত আগামী ৩০ মে রিমান্ড আবেদন শুনানির জন্য দিন ধার্য করেছেন।রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসামি আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত রিতা কাজ দ্বারা পরিচালিত সাইট ইনটেলিজেন্স কর্তৃক প্রকাশিত আইএসআইএস ও আল কায়েদার নামে বাংলাদেশের বিভিন্ন হত্যাকাণ্ডে ও বোমাবাজির ঘটনায় দায় স্বীকারের সঙ্গে তাঁর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

 

সম্প্রতি আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমেও লেখালেখি হয়। এরপর গত ১৫ মে পুলিশ আসলামকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর গতকাল বৃহস্পতিবার গুলশান থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

 

এর আগে গত ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় হওয়া দুটি নাশকতার মামলায় আসলামকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। ওই দুটি মামলারও রিমান্ড আবেদনের শুনানি হবে ৩০ মে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে