,

এ সপ্তাহেই বাবা হচ্ছেন রেলমন্ত্রী

11নিউজ ডেস্ক : জীবনের সিংহভাগ সময় একাকী কাটিয়ে দেয়া রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে করেছেন প্রায় দেড় বছর আগে। এবার সুখবর আসছে তার বাবা হওয়ার। চলতি সপ্তাহের যে কোনো দিন এ সুখবর পেতে পারেন রেলমন্ত্রী।

এদিকে রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতোমধ্যে তিনি গর্ভধারণের নয়মাস পার করেছেন। চিকিৎসকরা চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য তারিখ দিয়ে রেখেছিলেন। আর তাই মা হওয়ার জন্য নির্ধারিত সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে রেলমন্ত্রীর পরিবারের এক সদস্য বলেন, ‘রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন। এ মাসের শেষের দিকে আপনারা একটা সুখবর পাবেন।’

সন্তানের মুখ দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আগামী ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন। তাই এ জন্মদিনটা তার জন্য হয়ে উঠতে পারে একেবারেই অন্যরকম। প্রিয় সন্তানকে কোলে নিয়ে হয়তো তিনি জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন।

২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন কুমিল্লার চৌদ্দগ্রামের জনপ্রিয় নেতা মুজিবুল হক। ৫ লাখ ১ টাকা দেনমোহরে একই জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তার (৩২) সঙ্গে সেই বন্ধনে আবদ্ধ হন তিনি। এ বিয়ে নিয়ে অবশ্য দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এবার দেশের মানুষকে আরেকবার আনন্দে মেতে ওঠার সুযোগ করে দিচ্ছেন রেলমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মো. মুজিবুল হক জন্মগ্রহণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। ২০০১ সালে গল্লাই আবেদা নূর বালিকা উচ্চবিদ্যালয় থেকে রিক্তা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এলএলবি পাস করেন।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা