,

আকাশে আব্রামের জন্মদিন উদ্‌যাপন

b3432d05989b5c75ed42066baacfa23c-Shah-rukhবিনোদন ডেস্ক : শাহরুখ খান ও আব্রামবলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের জন্মদিন আজ। পরিবারের সর্বকনিষ্ঠ এ সদস্যের জন্মদিন পালিত হচ্ছে মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে। লন্ডন থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা করন জহরের একটি ছবিতে দেখা গেছে, বাবা শাহরুখ ও বোন সুহানার সঙ্গে ভারতে ফিরছে তিন বছরের আব্রাম। ফেরার পথে বিমানেই পালন করা হচ্ছে তার জন্মদিনের উৎসব।
বিমানে তোলা একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ খান নিজেও। তাতে দেখা যাচ্ছে চিপস খেতে খেতে আব্রাম তাকিয়ে আছে বোন সুহানার দিকে, আর সুহানা ডুবে আছে তার মুঠোফোনে। পোস্ট করা ছবিতে শাহরুখ লিখেছেন, ‘মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে পালিত হচ্ছে জন্মদিন। চিপস চলছে, কেক ও কোলার জন্য অপেক্ষা করছি।’ আব্রামের মা গৌরি খানও ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বি.ডে মাই ডার্লিং আব্রাম।’
পারিবারিক ছবি ইন্টারনেটে প্রকাশের ব্যাপারে খুবই সতর্ক শাহরুখ। সামাজিক মিডিয়ায় নিজের সন্তানদের ছবি সচরাচর পোস্ট করেন না। কিন্তু ভক্তদের আগ্রহের কারণে প্রায়ই পারিবারিক এই নিয়ম ভাঙেন তিনি।
বাবা হিসেবে সুপারস্টার শাহরুখ এক ‘সুপারড্যাড’। ছোট ছেলে আব্রামকে সব সময় নিজের কাছে কাছে রাখেন তিনি। সম্প্রতি বড় ছেলের স্নাতক শেষ করার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লন্ডনে। শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্যান’। শিগগির মুক্তি পাচ্ছে তাঁর বড় বাজেটের ছবি ‘রইস’। অন্যদিকে গৌরি সিনদের পরিচালনায় তাঁর ছবির শুটিংও শেষ করেছেন। সেই ছবিটিতে আলিয়া ভাটের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে শাহরুখকে। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা