,

সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে অভিযুক্ত ৬ বাংলাদেশি

photo-1464342406নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গত এপ্রিল মাসে আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এঁদের বিরুদ্ধে জঙ্গিবাদে আর্থিক সহায়তার অভিযোগ আনা হয়েছে।

আজ শুক্রবার আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে ‘জঙ্গিবাদে সহায়তার উদ্দেশ্যে অর্থ সংগ্রহের’ অভিযোগ আনা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান, লিয়াকত আলী মামুন, রুবেল মিয়া, দৌলত জামান, মো. জাবেদ কায়সার, হাজি নুরুল ইসলাম সওদাগর ও ইসমাইল হাওলাদার সোহেল।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, তাঁদের মধ্যে রুবেল মিয়া ও মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থ সহায়তা দেওয়ার জন্য সম্পত্তি জবরদখলের অভিযোগও আনা হয়েছে।

আটক ছয়জনের মধ্যে পাঁচজনই দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। আগামী ৩১ মে আদালতের পরবর্তী শুনানির দিন এই স্বীকারোক্তি দেওয়ার কথা রয়েছে। তবে লিয়াকত আলী মামুন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বাংলাদেশে ইসলামিক স্টেটের শাসন কায়েম করার ষড়যন্ত্র পরিকল্পনাকারী আটজনের একটি দলের সদস্য এই ছয়জন। চলতি বছরের মার্চ মাসে সিঙ্গাপুরের পাসপোর্টধারী ৩১ বছর বয়সী মিজানুর রহমান এই দল গঠন করেন। দলের বাকি সদস্যদের বয়স ২৬ থেকে ৩৪ বছর। এরা সবাই ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরের স্থানীয় নির্মাণশিল্পে কাজ করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানের তথ্য অনুযায়ী, এ দলটি বাংলাদেশে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করেছিল। এ ছাড়া বোমা ও অস্ত্র তৈরির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। তাদের কাছে আইএস এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যও ছিল। সিঙ্গাপুরে কর্মরত আরো বাংলাদেশিকে নিজেদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও ছিল তাঁদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা