,

সেতুর রেলিং ভেঙে বাস খালে, নিহত ৮

madaripur_accident_14302_1464348607নিউজ ডেস্ক : মাদারীপুরে সমাদ্দারহাট এলাকায় ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮জনে দাঁড়িয়েছে।

বাসটির নিচে চাপা পড়া আরও মরদেহ থাকতে বলে আশংকা জানিয়েছে পুলিশ ও স্থানীয় উদ্ধার কর্মীরা। শুক্রবার দুপুর ২টার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারহাটে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পাঁচ যাত্রী নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হওয়ার খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে সমাদ্দারহাট সেতুর রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত অন্তত ৩০ জন।

দুর্ঘটনার কথা নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, দর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ৎ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা