,

খালেদাকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

Kaderগাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের কোনো রাজনৈতিক চিন্তাভাবনা আছে বলে তাঁর জানা নেই।

আজ শুক্রবার সকালে গাজীপুরে আকস্মিক পরিদর্শনে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। টেকনগপাড়া এলাকায় বিআরটিসির বাস ডিপো পরিদর্শন করেন মন্ত্রী। এ ছাড়া সালনা এলাকায় গড়ে ওঠা অবৈধ লেগুনা তৈরির কারখানা দেখতে পান তিনি।

সম্প্রতি বিএনপির একাধিক নেতা দলীয় চেয়ারপারসনকে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তার পরিণাম ভালো হবে না বলে তাঁরা হুঁশিয়ারিও দিয়েছেন।

বিএনপি নেতাদের ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দলটির কয়েকজন নেতা বলেছেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের চক্রান্ত করা হচ্ছে। কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি যত দূর জানেন, তাতে তাঁকে (খালেদা জিয়া) গ্রেপ্তারের বিষয়ে সরকার কোনো রাজনৈতিক চিন্তাভাবনা করছে বলে তাঁর জানা নেই।

বিআরটিসি বাস ডিপো পরিদর্শনকালে সেখানে বিভিন্ন অনিয়ম দেখতে পান মন্ত্রী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া বাস ডিপোর ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দিতেও বলা হয়েছে।

পরিদর্শনকালে সালনা এলাকায় অবৈধ লেগুনা উৎপাদনের কারখানা দেখতে পান মন্ত্রী। এসব কারখানা উচ্ছেদ করতে নির্দেশ দেন তিনি। এ ছাড়া অবৈধ লেগুনা জব্দ করতে বলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে