,

গুজরাট শিবিরে আলোচনার কেন্দ্রে মুস্তাফিজ

Mustafiz213স্পোর্টস ডেস্ক : ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে থাকেন মুস্তাফিজুর রহমান। যা প্রতিপক্ষকে ফেলে দেয় চাপে। মুস্তফিজের ওই ওভারগুলোতে ব্যাট চালাতে হয় অতি সাবধানে। যে কারণে দ্রুত রান তোলা কষ্টকর হয়ে যায় তাদের। এই বিপদ সীমা কেটে উঠতে গুজরাট লায়ন্স শিবিরে আলোচনার কেন্দ্রে মুস্তাফিজ।

আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট। বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশি কাটার বয়কে থামানোর জন্য পরিকল্পনা করছে সুরেশ রায়নার দল।

চলমান আইপিএলে মুস্তাফিজ বিপ্লব ঘটিয়েছেন। এমন প্রশ্নের জবাবে রায়না বলেন? ‘অবশ্যই। সে ভালো বোলিং করছে। ব্যাটসম্যানরা সব সময়ই চায় তাকে থামিয়ে দিতে। দেখার অপেক্ষায় রয়েছি, আজ আমরা তার বিপক্ষে কী করতে পারি? বোলিংয়ে সে সব সময়ই আধিপত্য বিস্তার করতে চায়। এর জন্য তার সঙ্গীরাও ভালো করে থাকে। আমরা মুস্তাফিজের বোলিংয়ে ইতিবাচক খেলাটাই খেলব। গত তিনটি ম্যাচে তাকে থামানোর চেষ্টা করা হয়েছে।’

মুস্তাফিজের প্রশংসায় গুজরাটের অন্যতম সেরা বোলার কুলকারনি বলেন, ‘মুস্তাফিজের বোলিংয়ে বেশ বৈচিত্র্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটেও সে নিজেকে মেলে ধরেছে। যে কারণে সে দারুণ আত্মবিশ্বাসী। তাই ভালো করছে যে কোনো প্রতিযোগিতায়।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা