,

বিশ্বের নেতারা ট্রাম্পের ব্যাপারে বিচলিত

 
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, বিশ্বের যে সব নেতার সঙ্গে তিনি কথা বলেছেন-তারা ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের অবস্থানে বিচলিত বোধ করছে। এবং তিনি উক্ত বাচাল ধনকুবেরের কঠোর মালোচনা করেন।
জি-সেভেন নেতাদের বার্ষিক শীর্ষ বৈঠকের পর বৃহস্পতিবার জাপানের আইজে সীমা উপকুলীয় শহরে প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যমণি বলেই বিশ্ব এ ব্যাপারে ঘনিষ্ঠ ভাবে মনোযোগ দিচ্ছে।

obama_sotu_2016_ap_img

ট্রাম্প, হিস্প্যানিক অভিবাসী এবং মুসলমানদের সম্পর্কে বিতর্কিত বক্তব্যের ভিত্তিতে রিপাবলিকান দলে মনোনয়ন প্রার্থীদের মধ্যে আধিপত্য বজায় রেখেছেন। তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে সৈন্য প্রত্যাহার এবং যারা উত্তর কোরিয়ার জন্য হুমকির সম্মুখীন তাদের পরমাণূ অস্ত্র দেওয়ার কথাও জানিয়েছেন।

ওবামা বলেন, তার সতীর্থ নেতারা ঠিক বুঝতে পারছেন না-তারা ট্রাম্পের কিছু কিছু ঘোষণাকে কতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন। ট্রাম্পের সেই কথাগুলো হয়, বিশ্ব সম্পর্কে তার অজ্ঞতার পরিচায়ক অথবা দাম্ভিকতা।

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং জি-সেভেনের অন্যান্য নেতারা ঐ শীর্ষ বৈঠকের প্রথম দিন বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং এ থেকে বেরিয়ে আসার গতি বজায় রাখা ওপর আলোচনা করেন। সূত্র : ভয়েস অব আমেরিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা