,

বাল্যবিয়ের হার কমাবে শিক্ষা ও সচেতনতা: চুমকি

 

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দেশের কন্যাশিশুদের শিক্ষিত ও সচেতন করতে পারলে বাল্য বিয়ের হার অনেকাংশে কমে যাবে। এছাড়া অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে লেখাপড়াও বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলার কালীগঞ্জে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিয়ে প্রতিরোধকল্পে স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

chumki

তিনি আরো বলেন, ১৮ বছরের আগে একটি কন্যাশিশুর শারীরিকভাবে গঠন হয় না। তাই ১৮ বছরের আগে বিয়ে হলে গর্ভবর্তী মায়ের মৃত্যুর ঝুঁকি যেমন থাকে, তেমনি শিশু মৃত্যুর ঝুঁকিও থাকে। তবে যেসব কারণে বাল্য বিয়ে হয় তা কমিয়ে আনতে এবং প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, জেলা মহিলা বিষয়ক অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ কুলি খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা