,

সুন্দরবনে ২৫ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

 

নিজস্ব প্রতিবেদক :বাগেরহাটের মংলায় সুন্দরবনের পশুর নদ থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এসব জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।আজ শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তাঁদের বাড়ি মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে বলে জানা গেছে।

 

 

জেলে-মহাজন সূত্রে জানা যায়, আজ ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাঁদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহিনে নিয়ে যায় দস্যুরা।কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, জেলে অপহরণের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা