,

বাঞ্ছারামপুরে ২০১৬-২০১৭ অর্থ বছরের ৩ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার টাকার বাজেট ঘোষনা

এম এ আউয়াল : বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্প্রতিবার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে । উপজেল প্রকৌশলী এবিএম খোরশেদ আলম আনুষ্টানিকভাবে ৩ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার টাকার বাজেট ঘোষনা করেন । উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বাজেটের উপর আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার নুরেইখাজা আলামীন,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রজ্ঞন সাহা,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জলি আমির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিবুর রহমান খান,ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম,বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল,বিজয় টিভি বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরান, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম মনিরুল ইসলাম দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি ও বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞানের প্রধান মোঃ চাঁন মিয়া সরকার প্রমূখ । বাজেটের উপর বক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম । সর্বশেষে সংসদ সদস্য সেলিম ওছমান কর্তৃক নারায়নগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভদ্রকে অসৌজন্যমূলক আচরন করায় তীব্র নিন্দা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা