,

অপহৃত রানীকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল মৌমাছি!

20450-boroঅনলাইন ডেস্ক : রানি অপহৃত তাই জান বাজি রেখে রানিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল হাজার হাজারে সেনা! গাড়িতে বন্দি মৌমাছির রানি। তাকে উদ্ধার করতে হুল উঁচিয়ে তেড়ে যাচ্ছে হাজার হাজার মৌমাছি৷ সবকিছু জানতে পেরে চমকে গিয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা ক্যারল হোবার্থ।

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের বিখ্যাত কুইন গার্ডরা কি এমন করতে পারবে? ব্রিটিশদের মনে উঁকি দিচ্ছে এমন প্রশ্ন।

ঘটনা এরকম। লন্ডন নিবাসী ক্যারল হোবার্থ ওয়েস্ট ওয়েলসে শপিং করতে গিয়েছিলেন। নির্দিষ্ট স্থানে গাড়ি পার্ক করেন। হঠাৎ তার গাড়ির পিছনে রাশিরাশি মৌমাছি চাক তৈরি করতে শুরু করে। মৌমাছিদের রক্ষণাবেক্ষণে নিযুক্ত কর্মীরা সেটা দেখেন। তারা একটি বড় বাক্সে সেই মৌমাছিদের ঢুকিয়ে দেন। গাড়ি স্টার্ট করার আগে বাকি মৌমাছিদের হটিয়ে দেওয়া হয়।

কিন্তু হাল ছাড়েনি বাকি মৌ সেনারা। তারা পিছু নেয় গাড়ির। পরদিন সকালে ক্যারল হোবার্থ দেখেন তার গাড়ির পিছনে অগনিত মৌমাছি ভনভন করছে। ফের মৌমাছি সংরক্ষণকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এসে আবার সবকিছু পরিষ্কার করে দেয়।

মৌমাছি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রানি যখন চাক বদল করতে ইচ্ছুক হয় তখন তার পিছনে পিছনে গিয়ে গার্ড দেয় কর্মী মৌমাছিরা৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা