বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তথ্য-প্রমাণসহ ষড়যন্ত্রকারীদের চেহারা উন্মোচন করা হবে’

Home-Minister-news.নিজস্ব প্রতিবেদক : তথ্য-প্রমাণ সহকারে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চেহারা মানুষের কাছে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত আইনশৃঙ্খলা সম্পর্কিত এক মতবিনিময় সভায়বৃহস্পতিবার বিকেলে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামালবলেন, ‘আমরা সবকিছু দেখছি, সবকিছু অনুসন্ধান করছি। সব তথ্য আমাদের কাছে আছে। সময় হলে তথ্য প্রমাণ সহকারে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চেহারা আমরা মানুষের কাছে উন্মোচন করে দিব।হত্যার আধাঘণ্টার মধ্যে একটা ওয়েবসাইটে প্রচার হচ্ছে এটা আইএস। কিন্তু কে প্রচার করছেন আপনারা সবাই জানেন।’

তিনি বলেন,‘দেশে যখন উন্নয়নের অগ্রযাত্রা চলছে, তখন দেশে টার্গেট কিলিং হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন থামিয়ে দেওয়া। একাত্তরের পরাজিত শক্তি দেশি ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে।’

এ মত বিনিময়সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত প্রতিনিধিদের পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। যদি এর কোন ব্যত্যয় হয় আমাদের জানাবেন। প্রত্যেকটি মহল্লায় আপনারা নজরদারি করবেন। পুলিশ নজরদারি করবে। এভাবে স্বাধীনতার পক্ষের সকল শক্তি, জনপ্রতিনিধি ও পুলিশ মহল্লায় মহল্লায় ঐক্যবদ্ধ থাকলে জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা আজকে ঢাকার প্রত্যেকটি পাড়া ও মহল্লায় সার্ভেলেন্স টিম গড়ে তুলবো। আমাদের লক্ষ্য রাখতে হবে নতুন ভাড়াটিয়া কারা আসে, কারা নতুন বাসা ছেড়ে চলে যায়। সন্ত্রাসী যারা আসে তারা সাথে ফার্নিচার আনে না। ঢাকা শহরে সন্ত্রাস প্রতিরোধের জন্য সকল পুলিশ কর্মকর্তাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সহযোগিতা করবেন।আজকে প্রজাতন্ত্রের রাজনৈতিক অঙ্গ, প্রশাসনিক অঙ্গ নির্বাচিত প্রতিনিধি আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে হায়নার দল আবার এদেশের গণতন্ত্রও স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে দাঁড়াবে।’

আওয়ামী লীগের নেতৃবৃন্দর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের আমি অনুরোধ করছি, অপরাধ দমন করার জন্য নিজেদের অপরাধ থেকে মুক্ত থাকতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব