,

মাহি সাদা মনের মানুষ : অপু

13237796_1083736515031973_1138640904998256458_nবিনোদন প্রতিবেদক : বিয়েটা হুট করেই করে ফেলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল বুধবার মাহমুদ পারভেজ অপুর সঙ্গে তাঁর এই শুভ পরিণয় ঘটে। অপু পেশায় ব্যবসায়ী। বিয়ের পর এই প্রতিবেদকের সঙ্গে আলাপ করেছেন মাহি ও তাঁর বর মাহমুদ পারভেজ অপু।

প্রশ্ন : যদি আপনার বরের সঙ্গে চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পান। তাহলে কী করবেন? নায়ক হিসেবে নিজের বরকে কেমন লাগবে?

মাহি : নায়ক হিসেবে আমার বরকে একদম মেনে নিব না। হ্যাঁ, নায়ক হিসেবে ওর চেহারা ঠিক আছে। কিন্তু অভিনয় ও একদম পারবে না। অভিনয়ের কথা ওকে বলা হলে ও জড় পদার্থ হয়ে থাকবে। তাই প্রস্তাব পেলেও ওর সঙ্গে কাজ করার সম্ভাবনা নেই।

প্রশ্ন : মাহমুদ পারভেজ অপুর সঙ্গে তো আপনার প্রেমের সম্পর্ক ছিল না। তাহলে এত দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলেন?

মাহি : এটা সত্যি আমাদের মধ্যে প্রেম ছিল না। দুজনের পরিচয় ছিল। এরপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো। যখন আমাদের বিয়ের কথা হয় তখন আম্মুকে আমি বলেছিলাম, আমি একসঙ্গে পড়াশোনা, চলচ্চিত্রে অভিনয় এবং ঘরসংসারও ঠিকভাবে করতে পারব। আসলে আমি বুঝতে চাইছি, ‘আমি মাল্টি ট্যালেন্ট আর কি!’

প্রশ্ন (অপুকে) : মাহি অভিনীত কোনো চলচ্চিত্র আপনি কি হলে গিয়ে দেখেছেন?

অপু : হ্যাঁ, মাহির অনেক চলচ্চিত্রেই আমি হলে গিয়ে দেখেছি।

প্রশ্ন : মাহির কোন চলচ্চিত্রটি আপনার মনে দাগ কেটেছে?

অপু : মেহের আফরোজ শাওন পরিচালিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। আমার কাছে এখানে মাহির অভিনয় অনেক সাবলীল ও ন্যাচারাল লেগেছে। মনেই হয়নি মাহি এখানে অভিনয় করছে।

প্রশ্ন : মাহির কোন গুণটা আপনাকে মুগ্ধ করেছে?

অপু : মাহি সাদা মনের মানুষ। ওর কোন অহংকার নেই। খুব সাধারণ ওর চলাফেরা।
সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা