,

কুয়ালালামপুর দূতাবাসে চালু হচ্ছে প্রবাসীদের হটলাইন সেবা

photo-1464283806নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সুবিধার্থে চালু হচ্ছে হটলাইন সেবা। দেশটিতে বসবাসরত প্রবাসীদের কল্যাণার্থে বৃহস্পতিবার নীতিগত এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দূতাবাস সূত্রে জানা গেছে। শুক্রবার থেকে চালু হচ্ছে এ সেবা।

নতুন পাসপোর্ট কিংবা পুরাতন পাসপোর্ট নবায়ন করাসহ যেকোনো প্রকার তথ্য জানতে ০১৬২৭৪৭৯১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়া সময় দুপুর ১২টায় দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম মুকুল এনটিভি অনলাইনকে জানান, প্রতিদিন মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রবাসীরা হাইকমিশনে আসেন বিভিন্ন কারণে। কিন্তু অনেক প্রবাসী জানেন না দূতাবাসে কার কী দায়িত্ব। অনেক শ্রমিক ভালোভাবে নম্বরও জানেন না। ফলে অনেক প্রবাসী পড়েন বিপাকে।

সায়েদুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা চাই প্রবাসীরা দূতাবাসে আসার আগে একবার কল করে নিশ্চিত হয়ে আসবেন। কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে বা ব্যাংক ড্রাফট কত। আমরা আশা করব এখন থেকে সব প্রবাসী সর্বোচ্চ মানের সেবা পাবেন হাইকমিশন থেকে। বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের সর্বাত্মক সেবা দিতে হটলাইন কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা