,

পিঁপড়া তাড়াতে ১০ ঘরোয়া সমাধান

 

 
লাইফস্টাইল ডেস্ক : সবার বাড়িতেই কমবেশি পিঁপড়ার উপদ্রব রয়েছে। এদের যন্ত্রণায় বিশেষত মিষ্টি খাবার ভালোমতো রাখাই দায়। সুগার অ্যান্টের বংশবৃদ্ধি সাধারণত চিনি ও অন্য ফ্যাটি খাবারের মধ্যেই হয়। এরা মাংস, চিজ, বাদাম, মধু, পাউরুটি ইত্যাদি খাবার নষ্ট করে। এসব পিঁপড়ার উপদ্রব এড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে-

Pipra-BG20160404022721

লালমরিচ – দেয়ালের কিনারে বা যেখান দিয়ে পিঁপড়া চলাচল করে সেসব জায়গায় লালমরিচ গুঁড়া ছড়িয়ে দিন।

ভিনেগার – সমপরিমাণে পানি ও ভিনেগার মেশান। ভিনেগারের ক্ষেত্রে হোয়াইট ভিনেগার বা আপেল সাইডার ভিনেগার যেকোনো একটা হলেই হবে। জানালা, মেঝে ও রান্নাঘরের সেলফে স্প্রে করুন।

লবঙ্গ– যেকোনো পোকামাকড় তাড়াতে লবঙ্গ ভালো রেপেলেন্ট। পিঁপড়ার গর্তে আস্ত লবঙ্গ ঢুকিয়ে দিন। চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ ফেলে রাখুন। পিঁপড়া আসবে না।

ব্লিচ – ঘর মোছার সময় ব্লিচিং ব্যবহার করুন।

লেবুর রস – একটা মজার বিষয় জানেন কি? পিঁপড়া সাইট্রাস গন্ধ সহ্য করতে পারে না, যা লেবুতে থাকে। ১:৩ অনুপাতে লেবুর রস ও পানি মিশিয়ে পিঁপড়া চলাচল স্থানে ছড়িয়ে দিন। লেবুর খোসা পানিতে ১০ মিনিট সিদ্ধ করে স্প্রে করলেও দারুণ কাজ হবে।

বেকিং সোডা – চিনি গুঁড়া করে তাতে বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার জারটির মুখ খুলে রেখে দিন। পিঁপড়ারা জারে প্রবেশ করলে কৌটার মুখ বন্ধ করে বাইরে ফেলে দিন!

কফি গুঁড়া – পিঁপড়ার গর্তে কফি গুঁড়া দিয়ে দিয়ে ভরাট করে দিন। কফির তেজী গন্ধ তাদের গতিপথ পাল্টে দিতে বাধ্য করবে।

মসলা – বাড়ির বাইরে, জানালা, দরজা ও দেয়ালের ছিদ্রে গোলমরিচ, লাল মরিচ গুঁড়া ও দারুচিনি গুঁড়া ছড়িয়ে দিন। এতে পিঁপড়ারা ঘরে প্রবেশ করবে না।

তেজপাতা – পিঁপড়া তেজপাতার গাঢ় গন্ধ সহ্য করতে পারে না। পিঁপড়া চলাচল করে এমন স্থানে তেজপাতা রেখে দিলে উপকার পাবেন। পুদিনাপাতা- ছোট ছোট পাত্রে পুদিনা গাছ লাগান। জানালার উপর, বিছানার পাশে রেখে দিন। দেখুন কেমন কাজ করে!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট