,

‘বাংলাদেশ ক্রমশ বিশৃংখল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে’

 

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দ্বন্দ্ব ও সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ থেকে বহু মানুষ বৃটেনে আশ্রয় চাইতে পারেন। এমন আশঙ্কা করছেন বৃটিশ একজন এমপি সিমন ড্যানচুক। তিনি মনে করেন, বাংলাদেশ ক্রমশ বিশৃংখল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এশিয়ার এ দেশটিতে সংখ্যালঘুদের ওপর চাপাতি ও ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস পত্রিকা। এতে বলা হয়, সিমন ড্যানচুক বলেছেন, যদি একটি গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে প্রচুর পরিমাণ আশ্রয়প্রার্থী বৃটেনে আসার চেষ্টা করবে।

9504

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বৃটেনে বসবাস করছেন সাড়ে চার লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক। রোচডালি থেকে নির্বাচিত এমপি সিমন ড্যানচুক। তিনি বলেন, আমাদের এখানে অভিবাসন সমস্যা কী আকার ধারণ করতে পারে সে বিষয়টি এড়িয়ে চলা উচিত নয়। এরই মধ্যে এখানে অনেক বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশে জনসংখ্যা এখন ১৬ কোটির ওপরে। যদি সেখানে একটি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে বিপুল সংখ্যক মানুষ আমাদের এই দেশে ছুটে আসবে। তার ভাষ্য, বাংলাদেশে যেহেতু সুশীল সমাজকে সঙ্কুচিত করা হয়েছে, তাদের সেই স্থানটি পূরণ করেছে উগ্রপন্থিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা