,

পুরুষের পছন্দ বিনয়ী নারী!

fifty-shades-of-gray_31292cলাইফস্টাইল ডেস্ক : কেমন সঙ্গী চান? এ বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর যা পাওয়া যাবে, তাতে পুরুষ ও নারীর মাঝে একেবারেই মিল নেই। কারণ নারী যেমন পুরুষ চায় পুরুষ তেমন নারী চায় না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

নারী তার প্রিয় পুরুষের মাঝে দেখতে চায় নেতৃত্ব দেওয়ার মতো গুণ। এমনকি তা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও বাদ যায় না। অন্যদিকে পুরুষের চাহিদা কিছুটা ভিন্ন। পুরুষ বরাবরই বিনয়ী নারী চায়, যার মাঝে থাকবে সংবেদনশীলতা। এটি নারীকে পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলে।

এ বিষয়ে গবেষণাটি প্রকাশিত হয়েছে হিউম্যান নেচার জার্নালে। এতে উঠে এসেছে, পুরুষ ও নারীর মাঝে বিপরীত লিঙ্গকে পছন্দ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর এ পছন্দ করার মাপকাঠি উভয়ের ক্ষেত্রেই ভিন্ন।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা এ বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। তারা জানান, মূলত মানুষের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ‘ভালো জিন’ কতটা প্রভাব বিস্তার করে তাই জানার চেষ্টা করেছেন তারা।
গবেষণাদলটির প্রধান ছিলেন ক্যারেন উ। তারা এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্পিড ডেটিং পদ্ধতি প্রয়োগ করেন। এতে বাস্তব ফলাফল লাভ করা সম্ভব হয় বলে তারা মনে করেন। স্পিড ডেটিংয়ের ক্ষেত্রে অংশগ্রহণকারীরা মাত্র কয়েক মিনিট করে সময় পান অপরজনকে জানার। আর এতেই তাদের ব্যক্তিত্বের কোন বিষয়গুলো অন্যকে আকর্ষণ করছে, তা জেনে নিতে হয়। ফলে সহজেই গবেষণার জন্য তথ্য পেয়ে যান গবেষকরা।

এ বিষয়টি অনুসন্ধানে ২৬২ জন সিঙ্গেল এশিয়ান-আমেরিকানকে নিয়োগ করেন গবেষকরা। এতে তারা তিন মিনিট করে সময় পান অপর জনের সঙ্গে ডেট করতে। আর এ ডেটের পর অংশগ্রহণকারীদের তাদের সঙ্গী সম্পর্কে নানা প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের মাঝে থাকে তারা কতখানি আকাঙ্ক্ষিত কিংবা কতখানি রোমান্টিক।

এতে দেখা যায়, পরবর্তী ডেটিংয়ের জন্য পুরুষ সঙ্গী হিসেবে ভদ্র কিংবা বিনয়ী নারীকে পছন্দ করলেও নারীরা পরবর্তী ডেটিংয়ের জন্য কর্তৃত্বপরায়ণ পুরুষকেই পছন্দ করে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা