,

বহুদিন পর বালাম-জুলির গান

Simple-storyবিনোদন প্রতিবেদক: দীর্ঘ ছয় বছর পর আবারও নতুন গান নিয়ে আসছেন বালাম ও জুলি। পুরো অ্যালবাম নয়, একটি একক গান শোনা যাবে তাঁদের কণ্ঠ। ‘কত যে খুঁজেছি তোমায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন বালাম।

২০০৮ সালে প্রকাশিত হয় বালামের সুর-সংগীতে জুলির প্রথম একক অ্যালবাম ‘বালাম ফিচারিং জুলি’। অ্যালবামটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলে। দারুণ জনপ্রিয়তা পায় কয়েকটি গান। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে আসে এই দুই ভাইবোনের দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’। তারপর অনেক দিন একসঙ্গে কাজ করেননি তাঁরা।

সম্প্রতি বালামের স্টুডিওতে নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নির্মিত হয়েছে ভিডিওচিত্র। সেটি নির্মাণ করেছেন তানিম রহমান। ভিডিওটিতে মডেল হয়েছেন বালাম ও জুলি দুজনই। ঈদের আগেই ইউটিউব ও বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটি দেখানো হবে।
নতুন গান প্রসঙ্গে বালাম বলেন, ‘দীর্ঘদিন পর আবারও জুলির জন্য গান বানিয়েছি।’

জুলি বলেন, ‘বহুদিন পর ভাইয়ার সুর-সংগীতে একসঙ্গে গান গাইলাম। চমৎকার একটি ভালোবাসার গান। এবারই প্রথম আমার গানে কোনো মডেল কাজ করেছেন। ভিডিওতে একটু নতুন রূপে দেখা যাবে আমাকে। আশা করি, সবাই সেটা পছন্দ করবেন।’

গানটি যেকোনো একটি মুঠোফোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে। জুলি জানান, মুঠোফোন প্রতিষ্ঠানগুলো শিল্পীদের সম্মানী দেওয়ার পাশাপাশি গানের প্রচারণার দিকেও গুরুত্ব দেয়। শিল্পীরা চান, তাঁদের গানগুলো যেন বেশি শ্রোতার কাছে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা