,

রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে

005_214144নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। সরকার উৎখাতে ষড়যন্ত্রের তথ্যের ভিত্তিতে বিএনপির এ নেতার বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরির্দশক একেএম শহিদুল হক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক কর্মশালা শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসলাম জানিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। অর্থের বিনিময়ে সরকারকে অজনপ্রিয় করে পতন ঘটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। এটা রাষ্ট্রদ্রোহের সামিল। তাই আজ গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার রুজু হচ্ছে।’

তিনি বলেন, ‘মেন্দি এন সাফাদির সঙ্গে সরকার পতনের এই ষড়যন্ত্রে বিএনপি আরো কোনো নেতা জড়িত আছে কিনা তা জানতে প্রয়োজনে আসলামকে তৃতীয় দফা রিমান্ডে নেয়া হবে।’

এদিকে, গুলশান সূত্রে জানা গেছে- মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সন্ধ্যার পর মামলাটি রুজু হতে পারে।

প্রসঙ্গত, গত ১৫ মে বিএনপির নেতা আসলাম চৌধুরীকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা