,

আক্ষেপে পুড়ছেন গম্ভীর

2স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে দারুণ সূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝপথে অবশ্য কিছুটা খেই হারিয়ে ফেলেছিল। সেটা আবার সামলে নিয়ে প্লে-অফের খেলা নিশ্চিত করেছে। যে সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে এ পর্বে উঠেছিল, সেই দলের কাছেই ঠিক ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো কেকেআরেরর। বিদায় নিল টুর্নামেন্ট থেকে।

বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪০ রানেই থেমে গেছে কলকাতার ইনিংস। এতে তিনটি আক্ষেপে পুড়ছেন দলটির অধিনায়ক গৌতম গম্ভীর। এক. প্রতিপক্ষ দলের তারকা যুবরাজ সিংয়ের মতো একটা ইনিংস দরকার ছিল কেকেআরের। দুই. কলিন মুনরোর রানআউট ছিল টার্নিং পয়েন্ট। ইস, ওভাবে যদি মুনরো আউট না হতো! তিন. দুর্দান্ত ফর্মে থাকা রাসেলের অনুপস্থিতি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘উইকেটটা ভালো ছিল। ১৬৩ এখানে তাড়া না করে জেতার কোনো কারণ ছিল না। কলিন মুনরোর আউটটাই টার্নিং পয়েন্ট। কাউকে একটা যুবির মতো ইনিংস খেলতে হতো! অবিশ্বাস্য খেলেছে ও। একাই ম্যাচ পাল্টে দিয়েছে। রাসেল থাকলে আমাদের ব্যাটে বাড়তি বারুদ থাকে। রাসেল বোলিংটাও দারুণ করে। ব্যাটিংয়ে কেউ ভালো পার্টনারশিপ গড়তে পারিনি। তবে আমাদের সেরাটা ঢেলে দিতে চেষ্টা করেছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা