,

জেনে নিন স্ট্রবেরির যত পুষ্টিগুণ ও উপকারিতা

20416-boroস্বাস্থ্য ডেস্ক : টকটকে লাল রঙের ছটা যেন পুরোটায় স্ট্রবেরিতে। টক-মিষ্টি স্বাদের এই ফলটির মনকাড়া ঘ্রাণে মাতোয়ারা অনেকেই। সুস্বাদু এবং সুদৃশ্য এই ফলটি বেশ সুলভে পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশে স্ট্রবেরির উৎপাদন হচ্ছে ব্যাপক হারে। ফলটি খেতে যেমন ‍সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও সেরা। চলুন জেনে নিই স্ট্রবেরি যত পুষ্টিগুণ ও উপকারিতা গুলো-

প্রতি ১০০ গ্রাম খাদ্য উপযোগী স্ট্রবেরিতে পাবেন, খাদ্যশক্তি ৩২ কিলোক্যালরি, কার্বোহাইড্রেটস ৭.৭ গ্রাম, প্রোটিন ০.৬৭ গ্রাম, ফোলেট ২৪ মাইক্রোগ্রাম, নিয়াসিন ০.৩৮৬ মিলিগ্রাম, ভিটামিন এ ১২ আইইউ, ভিটামিন সি ৫৮.৮ মিলিগ্রাম, ভিটামিন ই ০.২৯ মিলিগ্রাম, ভিটামিন কে ২.২ মাইক্রোগ্রাম, সোডিয়াম ১ মিলিগ্রাম, পটাসিয়াম ১৫৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৬ মিলিগ্রাম, লৌহ ০.৪১ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৩ মিলিগ্রাম, জিংক ০.১৪ মিলিগ্রাম।

স্বাস্থ্য সুরক্ষায় স্ট্রবেরিঃ-

– চোখের স্বাস্থ্য সুরক্ষা করে

– নিয়মিত স্ট্রবেরি খেলে বয়সের ছাপ দূর হয়। ত্বকের লাবণ্য ফিরিয়ে আপনাকে করবে প্রাণবন্ত।

– স্ট্রবেরিতে উপস্থিত লৌহ রক্তের কণিকা বাড়াতে সাহায্য করে

– পটাসিয়াম রক্ত কণিকা গুলোকে সচল রাখে। হৃদযন্ত্রের সুস্থতায় এই ভূমিকা অনেক বেশি কার্যকরী।

– স্ট্রবেরিতে উপস্থিত ফ্লুরাইড হাড় ও দাঁতের গঠনে কাজ করে। বিশেষ করে দাঁতের সমস্যা রোধে এই উপাদানের ভূমিকা অনেক বেশি।

– শরীরের দুর্বলতা কাটাতে সক্ষম স্ট্রবেরি। পরিশ্রমের কাজ করার পর ক্ষয় পূরণ করতে বেছে নিতে পারেন সুস্বাদু স্ট্রবেরি।

– ভিটামিন সি ত্বক, নখ এবং দাঁতের সুরক্ষায় সহায়তা করে। রোগ প্রতিরোধেও সহায়তা করে।

– ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর একটি ফল স্ট্রবেরি। এতে প্রচুর পরিমানে বি-৬, নিয়াসিন, রিবোফ্লাভিন এবং ফলিক অ্যাসিড রয়েছে। এসব উপাদান বিপাক ক্রিয়াকে শক্তিশালী করে এবং প্রয়োজনীয় প্রোটিন শোষণে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে