বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

fair-bonduk20160317031016আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহব্বত আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। তিনি জেলার নাসিরনগর উপজেলার পেয়ারপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
এ ঘটনায় বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান, কনস্টেবল রজব আলী, কনস্টেবল সোহাগ মিয়া ও কনস্টেবল তারিকুল ইসলাম আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
এসময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় ডাকাত দলের সদস্য মহব্বত আলী গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ মহব্বতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি ছোরা, দুটি রামদা ও তিনটি বল্লম উদ্ধার করা হয়েছে। নিহত মহব্বত আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান