,

বাংলাদেশে আটক বালককে ফিরিয়ে নিতে তৎপর ভারত

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে আটক ভারতীয় বালককে ফিরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশে বাংলাদেশে ভারতের হাই কমিশনের কর্মকর্তারা ওই বালকের সঙ্গে দেখা করেছেন।ওই বালকের নাম সোনু। সে ২০১০ সালে দিল্লি থেকে সোনু হারিয়ে যায়।

আটক9_113690_121433

 

এক টুইটার বার্তায় সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন মেহবুব এবং মুমতাজ দম্পতির সঙ্গে দেখা করেছেন, যারা সোনুকে তাদের ছেলে বলে দাবি করছেন। ঢাকায় আমাদের হাই কমিশনের কর্মকর্তারা যশোর যাবেন, যেখানে সোনুকে একটি শিশুদের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।’

 

 

অপর এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা সোনুর ডিএনএ-এর সঙ্গে ওই দম্পতির ডিএনএ মিলিয়ে দেখব। যদি এই ফল মিলে যায়, তাহলে আমরা অনতিবিলম্বে সোনুকে ভারতে ফিরিয়ে আনব।’এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইট বার্তায় জানান, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা সোনুর সঙ্গে দেখা করতে যশোর গেছেন।

 

 

সোনুর ফাইলটি তার অফিসে আসার পর সুষমা স্বরাজ টুইট করেন, ‘এই বিষয়টি আমার অফিসে আনার জন্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে তৎপরতা শুরু করেছি। তা শিগগিরই সমাধান হবে।’সোনু ২০১০ সালে দিল্লি থেকে হারিয়ে যায়। সম্প্রতি এক ব্যক্তি যশোর থেকে তার পরিবারকে সোনুর বিস্তারিত জানায়। বর্তমানে সোনু যশোরের একটি শিশুদের আশ্রয়কেন্দ্রে রয়েছে। তবে সোনু কি করে বাংলাদেশে পৌঁছাল, এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে