,

শান্তি আলোচনা নাকোচ তালেবান প্রধানের

 

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা বলেছেন, কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান। এক অডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। মার্কিন ড্রোন হামলায় তার পূর্বসূরি মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো।

download

তালেবানের মুখপাত্র এই বার্তা প্রকাশ করেছেন। এতে হাইবাতুল্লাহ আখুনজাদা নামে পরিচয় দানকারীর কণ্ঠে বলা হয়- না, না, তালেবান কখনই কোনো ধরণের শান্তি আলোচনায় অংশ নেবে না। মানুষ মনে করছে মোল্লা মানসুরের মৃত্যুর পর তালেবান অস্ত্রসমর্পণ করবে কিন্তু না; আমৃত্যু লড়াই করবে তালেবান।তবে এটি সত্যিই আখুনজাদার কণ্ঠ কিনা বা কখন এই বার্তা রেকর্ড করা হয়েছে তা নিশ্চিত নয়।
শান্তি আলোচনা নাকোচ তালেবান প্রধানের

 

দুই তালেবান কমান্ডার বুধবার শেষ বেলায় সাংবাদিকদের কাছে এই অডিও বার্তা দেন। তারা বলেন, এতে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আছে।

এদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তিনি এই অডিও বার্তা প্রকাশ করেন নি। সূত্র : রেডিও তেহরান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা