,

মমতা ব্যানার্জিকে ২০ কেজি পদ্মার ইলিশ উপহার শেখ হাসিনার

 

 

নিজস্ব প্রতিবেদক : নানা ব্যস্ততার কারণে মমতা ব্যানার্জির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আজ বৃহস্পতিবার এসে পৌঁছচ্ছে তাঁর উপহার। ২০ কেজি পদ্মার ইলিশ! মুখ্যমন্ত্রীর কাছে সেই ইলিশ পৌঁছে দেবেন শেখ হাসিনার প্রতিনিধিরা।
শুক্রবার রেড রোডে মমতার শপথে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে পাঠাচ্ছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।

c
এক কূটনীতিকের ব্যাখ্যা, ‘‘একই সঙ্গে পদ্মার ইলিশ আর শিল্পমন্ত্রীকে পাঠিয়ে হাসিনা কলকাতা-ঢাকা সৌহার্দ্য এবং বিকাশের বার্তাই দিতে চাইছেন।’’ আর জকি আহাদের কথায়, ‘‘দিদির ইতিবাচক ভূমিকায় বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেই বিশ্বাস।’’
এই বিশ্বাসে ভর করেই ঢাকা যে নতুন করে মমতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে, তার প্রমাণ এই ইলিশ-কূটনীতি। এর আগেও শেখ হাসিনার পাঠানো ইলিশ কলকাতার বিশিষ্টদের কাছে এসেছে। কিন্তু ২০ কেজি ইলিশের উপহার-বাক্স এসেছে বলে মনে করতে পারছেন না কলকাতা বিমানবন্দরের অভিবাসন কর্তারা।

 
আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০-এ বাংলাদেশ বিমানের উড়ানে হাসিনার উপহার কলকাতায় পৌঁছবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই নাকি শপথের দিন সকালে, তা চূড়ান্ত হয়নি। একটি সূত্রের মতে, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি।

 
২০১১-এর সেপ্টেম্বরে তিস্তা পানি চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংহের সঙ্গে তাঁর বাংলাদেশ সফর বাতিল করেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। ফলে মমতার প্রতি অসন্তুষ্টও হয় বাংলাদেশের একাংশ। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করে ফেলেন মমতা।
তবে সেই সফরেই মমতা যখন রাজ্যে পদ্মার ইলিশ পাঠানোর পথ সুগম করতে অনুরোধ করেছিলেন, তখনই পাল্টা পানির দাবি তুলেছিল বাংলাদেশ। তিস্তা সমস্যা এখনও মেটেনি। তবে আস্থা আর বিশ্বাসে ভর করেই সেই দাবি মিটবে বলে আশা করছে ঢাকা। এ দেশের এক প্রাক্তন কূটনীতিকের কথায়, ‘‘দিদিকে ইলিশ পাঠিয়ে আসলে তিস্তার জলের কথাই মনে করিয়ে দিয়েছেন হাসিনা।’’
আর ঢাকার বিদেশ মন্ত্রণালয়ের এক কর্তা বলেন, ‘‘মমতা ব্যানার্জির কাছে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। ঢাকাও দিদির দিকে তাকিয়ে।’’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা