,

গায়ক হৃদয় পূর্ণিমার নায়ক

Purnima Hridoy Khanবিনোদন প্রতিবেদক : গায়কদের নায়ক হওয়ার গল্পটা নতুন নয়। এর আগে শুভ্রদেব, বাপ্পা মজুমদার, ও এস ডি রুবেলসহ অনেকেই অভিনয় করেছেন। এবার এই তালিকায় নাম লিখিয়েছেন জনপ্রিয় গায়ক হৃদয় খান। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন তিনি। এসএ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মে তাদের দেখা যাবে। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন পূর্ণিমা ও হৃদয় খান।

রাজধানীর উত্তরায় বুধবার থেকে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। এতে রোদেলা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা এবং ফাহিম চরিত্রে হৃদয় খান। টেলিফিল্মটির কাহিনীতে দেখা যাবে, ফাহিম দেশের বাইরে থেকে আসা চুপচাপ, শান্ত স্বভাবের খুব মুডি একজন ছেলে। আর রোদেলা খুব দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার এই দুষ্টুমিই ভালো লেগে যায় ফাহিমের। এভাবেই নানা ঘটনার মাধ্যমে এগিয়ে যায় টেলিফিল্মটির কাহিনী।

এতে আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। পূর্ণিমা বলেন, ‘প্রায় দুই বছর পর অলিক ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। সব মিলিয়ে ব্যাটে-বলে এতদিন হচ্ছিলোই না। কিন্তু শেষ পর্যন্ত কাজটি করতে পারছি ভেবে নিজেরই ভালো লাগছে। টেলিফিল্মটির গল্পটা দারুণ। আর হৃদয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই টেলিফিল্মে দর্শকরা নতুনত্ব পাবেন এটাই আশা করছি।’

পূর্ণিমার সঙ্গে যোগ করে হৃদয় খান বলেন, ‘এর আগে অলিক ভাইয়ের দুটি চলচ্চিত্রে আমি গান করেছি। মজা করে তিনি প্রায়ই আমাকে বলতেন অভিনয় করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যে তারই নির্দেশনায় অভিনয় করবো এটা ভাবিনি। যাই হোক, অলিক ভাইয়ের পরিচালনায় অভিনয় করছি, এটা আমার জন্য যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি পূর্ণিমা আপুুর সঙ্গে প্রথম কাজ আমার। আশা করি ভালো কিছুই হবে।’ পরিচালক জানিয়েছেন, আসছে ঈদে টেলিফিল্মটি বাংলাভিশনে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা