,

একাদশে একজন প্রার্থী ২০টি কলেজে আবেদন করতে পারবে

index_129080 (1)এবছর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে। আগামী ৯ জুন পর্যন্ত এ আবেদন করা যাবে। অন্য বছরের মতো এবারও অনলাইন ও মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে আবেদন করা যাবে।ঢাকা শিক্ষা বোর্ডে সূত্রে জানা যায়, অনলাইনে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী এক আবেদনেই ১০টি কলেজ পছন্দ দিতে পারবে। অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা দিতে হবে।
এর পাশাপাশি খুদে বার্তায় আরও ১০টি কলেজের পছন্দ দেওয়া যাবে। তবে খুদে বার্তায় আবেদনের জন্য প্রতি খুদে বার্তায় একটি কলেজের নাম দেওয়া যাবে।আর এ জন্য প্রতি খুদে বার্তার জন্য ১২০ টাকা করে দিতে হবে। এই হিসেবে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী ২০টি কলেজে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাচ্ছে।
গতবার পাঁচটি কলেজ পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল। এবার প্রথমে ১০টি কলেজে পছন্দক্রম দেওয়ার সিদ্ধান্তও হলেও পরে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আশফাকুস সালেহীন।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির জারি করা ভর্তি নির্দেশিকা অনুযায়ী, মুঠোফোনে আবেদনের জন্য একই নম্বর ব্যবহার করতে হবে এবং সেই সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হতে হবে।
অনলাইনে আবেদনের আগে শিক্ষার্থীকে শুধু টেলিটকের মুঠোফোন (প্রি-পেইড) ব্যবহার করে অনলাইনের আবেদন ফি খুদে বার্তার মাধ্যমে পাঠাতে হবে। ভর্তির এই নির্দেশিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, সে অনুযায়ী সব কলেজেই তার মেধাক্রম নির্ধারণ করা হবে। সমান জিপিএ পাওয়াদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
আবেদনের পর ১৬ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি ও নিশ্চায়ন দিতে হবে ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি ও নিশ্চায়ন দিতে হবে ২৩ জুন থেকে ৩০ জুনের মধ্যে। তবে বিলম্ব ফি দিয়ে আগামী ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এবার ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা