মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা পৌর নির্বাচনে : আ. লীগ মনোনীত প্রার্থী মো. এমরান উদ্দিন মেয়রপদে নির্বাচিত

Kasba (Brahmanbaria) Pic - 25-05-16কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : বুধবার (২৫ মে) কসবা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়রপদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার দেড় ঘন্টার মধ্যেই আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে একদল কর্মী টেবিল ল্যাম্প প্রতিকের পক্ষে পক্ষে ব্যালট পেপারে সীল মারার অভিযোগে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দীলিপ কুমার দাস কিছুক্ষণ ভোট গ্রহণ স্থগিত করে দেন। খবর পেয়ে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। এ ঘটনার জের ধরে বিশারাবাড়ী গ্রামে প্রতিদ্বন্দ্বি উভয় প্রার্থীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ১২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল শেখ ফরহাদুজ্জামান উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও কসবা প্রেসক্লাবের সাংবাদিকগণ নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল ১৮হাজার ২শ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপি সভাপতি মুহাম্মদ ইলিয়াস পেয়েছেন ১হাজার ২শ ৯৯ ভোট। সংরক্ষিত মহিলা কাউন্সিলরপদে মাহমুদা আক্তার, লুৎফুন নাহার রীনা ও দীল শাহানা আক্তার মীনা নির্বাচিত হন। সাধারণ কাউন্সিলরপদে মো. জসিম উদ্দিন, এনামুল হক ছোটন, মো. সাজিদুল ইসলাম ভূইয়া সজীব, মো. আবু সাঈদ, মো. রঙ্গু মিয়া, মো. দুলাল মিয়া, মো. আবু জাহের, মো. হেলাল সরকার ও মো. নিজাম উদ্দিন সরকার ধনু নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিত কাউন্সিলরগণের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৭ জন ও বিএনপি সমর্থিত ৫ জন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর