,

ভারত পুকুরে নকল ইলিশ চাষ করছে!

 

 

আন্তর্জাতিক ডেস্ক :স্বাদে, গন্ধে নাকি আসল ইলিশের সঙ্গে অনেক মিল। তাই সারা বছর ইলিশ না খেতে পারার দুঃখ ভুলতে ‘নকল ইলিশ’ চাষ করছে ভারত!ভারতের সংবাদমাধ্যম জিনিউজের তথ্য অনুযায়ী এই ‘নকল ইলিশ’ নাকি ফিলিপাইনের জাতীয় মাছ। নাম চ্যানস চ্যানস বা মিল্ক ফিশ। এই মাছ আবার ইন্দোনেশিয়া, তাইওয়ানেও দারুণ জনপ্রিয়।

hilsa_9663

প্রশান্ত মহাসাগরের বাসিন্দা এই চ্যানস চ্যানসের স্বাদের সঙ্গে ইলিশের নাকি আচরণেও মিল আছে। ইলিশের মতো এই মাছও ঝাঁক বেঁধে ঘোরে। ইলিশের মতোই ডিম পাড়ার সময়ে এরাও দলবেঁধে মোহনার দিকে বা অপেক্ষাকৃত মিষ্টি জলে চলে আসে।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ডে মৎস্য বিভাগের পুকুরে এই মাছের চাষ শুরু হলো আজ বুধবার থেকে। দিল্লির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে চ্যানস চ্যানসের ৩৬ হাজার পোনা বিমানে করে মঙ্গলবারই কলকাতায় পৌঁছেছে। সেই মাছের পোনাগুলোই দক্ষিণ চব্বিশ পরগণায় ছাড়া হলো।

 

এ ছাড়া পশ্চিবঙ্গের দিঘা এবং ফ্রেজারগঞ্জের মৎস্য অধিদপ্তরের পুকুরগুলোতে এই মাছের চাষ শুরু করার পরিকল্পনা রয়েছে। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, চ্যানস চ্যানস বা মিল্ক ফিশ বড় হলে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু গড়পড়তা লম্বায় এর আকার এক মিটারের বেশি হয় না। এ ছাড়া অনেকটা ইলিশের মতো স্বভাবের এই মাছের স্বাদও ইলিশের মতো বলেই দাবি করছেন তাঁরা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা