,

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা-পরোয়ানা বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ : মির্জা ফখরুল

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫টি মামলা-পরোয়ানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে শতশত মামলা এই ষড়যন্ত্রেরই অংশ।

 

246b367a95b52aa01578bf9549f3017a

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারা-অন্তরীণ করার জন্যই ষড়যন্ত্র করা হচ্ছে।আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিঃশেষ করার জন্য প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলা হচ্ছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা সত্যিকারের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির অতীতের ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- আমরা আমাদের সংকল্পে দৃঢ়-অনঢ় আছি। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা- সার্বভৌমত্বে ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা