,

সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আইসিসিতে নাকচ : সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

fm-press-breifing_14094_1464180402নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের করা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলেনে আইসিসির একজন প্রসিকিউটরের বরাতে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের বিরুদ্ধে জামায়াত এবং বিএনপি ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত আইসিসিতে বাংলাদেশে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঘটে চলেছে বলে নানা মিথ্যা অভিযোগ করে আসছিল।

তিনি বলেন, ওই আদালতের একজন প্রসিকিউটর ফাতোউ বেনসউদা সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছে, এসব অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই।

এই চিঠির মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের মিথ্যাচারের বিষয়টি আবারও প্রমাণিত হলো বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ ধামাচাপা দেয়ার জন্য এ ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

এদিকে জামায়াত আমির নিজামীর ফাঁসির ঘটনায় তুরস্কের রাষ্ট্রদূতকে ঢাকা থেকে সরিয়ে নেয়ার বিষয়টিকেও নাকচ করে দেন পররাষ্ট্র মন্ত্রী।

তিনি বলেন, তুরস্ক রাষ্ট্রদূত রিকল (প্রত্যাহার) করেনি, কনসালটেশনের (পরমার্শ) জন্য ডেকেছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তুরস্কে আমাদের রাষ্ট্রদূতকেও আমরা ডেকে পাঠিয়েছি।

এ সময় মন্ত্রী জানান, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক চলমান রয়েছে, কোনো চিড় ধরেনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা