,

মোদি ইস্যুতে কংগ্রেসের রোষানলে অমিতাভ

 
আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সমালোচনা করতে গিয়ে কংগ্রেসের প্রচেষ্টা হিতে বিপরীত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল যে, নরেন্দ্র মোদির সরকারের ক্ষমতা গ্রহণের দুই বছর পূর্তি অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলিউড স্টার অভিতাভ বচ্চন। আর অমিতাভ বচ্চনকে কেন ওই অনুষ্ঠানের উপস্থাপক [হোস্ট] হিসেবে মোদি সরকার বেছে নিলো এই ইস্যুতেই বিজেপির সমালোচনা করলো কংগ্রেস। কারণ দলটির ভাষায়, ‘যার বিরুদ্ধে কালো টাকা বানানোর অভিযোগের তদন্ত হচ্ছে বছর পূর্তির অনুষ্ঠানে যদি ওই ব্যক্তিই হোস্ট হন তাহলে তা কী বার্তা দেবে।’ অবশ্য অমিতাভ এনডিএ সরকারের বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থাপক হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। তিনি নন, বরং অভিনেতা অার মাধবান ওই অনুষ্ঠানের হোস্ট হচ্ছেন বলেও টাইমস নাউ’কে বলেন বিগ বি।

modi

 

 

আগামী ২৮ মে দিল্লির ইন্ডিয়া গেটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে সালমান, শাহরুখ, আমির খানসহ বলিউডের নামীদামী কয়েকজন সেলিব্রেটির উপস্থিত থাকার কথা রয়েছে।কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূর্য্যওয়ালা বলেন, ‘একটি বিষয় মনে রাখা উচিত। যখন কালো টাকার জন্য কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হয় এবং প্রধানমন্ত্রী ওই ব্যক্তির উপস্থাপনায় কোনো অনুষ্ঠানে অংশ নেন তখন তা তদন্তকারী সংস্থাগুলোর প্রতি কী বার্তা দেয়? বিষয়টি মাথায় রাখার প্রয়োজন রয়েছে।’

 

তবে অমিতাভের সঙ্গে কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার ক্ষেত্রে কংগ্রেসের কোনো আপত্তি নেই বলেও মি. রনদীপ জানান।এদিকে, বিজেপির মুখপাত্র শায়না এনসি কংগ্রেসের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে