,

নাশকতার মামলায় খালেদাসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

 

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় খালেদা জিয়াসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন।একইসঙ্গে আদালতে অনুপস্থিত থাকায় ২৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

khaleda-zia-2008-12-27-8-3-28_52792

 

আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে হতাহতের ঘটনায় নাশকতার এই মামলায় বিএনপি চেয়ারপারসনসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোপত্র গ্রহণ করেছেন আদালত।এছাড়া এই মামলার আসামি বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল, শামছুর রহমান শিমুল বিশ্বাস, বর্তমানে ভারতে অবস্থানরত বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

 

বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে দু’টি মামলা করে পুলিশ।এ মামলায় চলতি বছরের ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।এরপর ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিন নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা