বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাড়ছে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে অপহরণ

নিজস্ব প্রতিবেদক : পাবনার ফরিদপুর এখন আইন শৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ায় আতঙ্কে ভুগছে মানুষ। এ পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে।গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের একই পরিবারের আপন ৩ ভাইসহ অন্তত ১০ জন। র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাদের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিরাজ করছে অজানা আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠা। অপহৃতদের খোঁজ পেতে র‌্যাব, পুলিশ, ডিবি, সিআইডিসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাচ্ছে না তাদের স্বজনরা। অপহৃত তিন ভাইসহ অন্যন্যদের ফিরে পাবার দাবিতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারগুলো।

pabna photo-2_129059

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ তিন সহোদরের ফুফাতো ভাই আকরামুল আলম আকরাম। লিখিত বক্তব্যে বলা হয়, ফরিদপুরের খাগরবাড়িয়া গ্রামের করিম সরদারের ছেলে তিন ভাই টিক্কা, এরশাদ ও সাদ্দাম। তাদের ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গত ১১ মে ভোর রাতে র‌্যাবের পোশাক পরিহিত ৫/৬ জন সহ অন্তত ২৫ জনের একদল সশস্ত্র লোক বাড়ি ঘেরাও করে তিন ভাইকে তুলে নিয়ে যায়। একই রাতে ফরিদপুর থানাপাড়ার রনি ও সাভার গ্রামের দুলালকেও তুলে নিয়ে যায় তারা। এছাড়া বিভিন্ন সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া, ঢাকা, চট্রগ্রাম, গাজীপুর থেকে অপহরণ করা হয় ফরিদপুরের আরও অন্তত ৫ জনকে। ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও তাদের খোঁজ আজও মেলেনি। পরিবারের পক্ষ থেকে র‌্যাব, পুলিশ, ও গোয়েন্দা সংস্থার কাছে অপহৃতদের বিষয়ে খোঁজ নিতে গেলে তারা আটকের বিষয়ে অস্বীকার করেছেন বলে জানান তারা।

 

 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি ফরিদপুর উপজেলার সাভার গ্রামের যুবদল নেতা সাইফুল ইসলাম লিটন খুন হয়। সেই মামলার বাদি পক্ষের লোকজন বিএনপি সমর্থিত ও এলাকার অত্যন্ত প্রভাবশালী। তারাই আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিন ভাইকে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাউকে গ্রেপ্তার করলে অপহৃতদের সন্ধান বেরিয়ে আসবে বলে দাবী জানান তারা। তারা অভিযোগ করেন ফরিদপুর থানার ওসি হাবিবুর রহমানকে তাৎক্ষনিকভাবে বিষয়টি জানানো হলেও তিনি গুরুত্ব দেননি এবং থানা মামলা গ্রহন বা আইনগত ব্যবস্থাও নেননি।

 

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অপহৃত তিন ভাই কৃষক পরিবারের সন্তান। তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলাও নেই। পরিবারের পক্ষ থেকে দাবি, তাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যায় তাহলে বিষয়টি নিশ্চিত করা হোক। আর তারা আটক না করলে কারা তিন ভাই সহ অন্যদের নিয়ে গেছে তাদের খুঁজে বের করা হোক।

 

সংবাদ সম্মেলনে অপহৃত তিন ভাইয়ের পিতা করিম সরদারসহ তাদের স্ত্রী ও অন্যান্য ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব