,

মাহির হবু বর দেখতে কেমন?

Photography 2বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের খবর জানিয়েছেন। তাঁর হবু বর পারভেজ মাহমুদ, পেশায় ব্যবসায়ী। আগামীকাল বুধবার তাঁদের বিয়ে। পরিবারের পছন্দ অনুযায়ী মাহি বিয়ে করছেন। কিন্তু অবাক ব্যাপার হলো, মাহির সঙ্গে এখনো তাঁর হবু বরের কোনো ছবি তোলা হয়নি। এমনটিই জানিয়েছেন তিনি।

মাহিভক্তদের জানতে ইচ্ছে হতেই পারে-মাহির বর দেখতে কেমন? এমন প্রশ্ন মাহিকে করলে উত্তরে তিনি হেসে বলেন, ‘দেখতে ফর্সা। দাঁতগুলো বাঁকা নয়।’

মাহি এমন উত্তর মজা করে দিয়েছেন কারণ গণমাধ্যমে তিনি সব সময় বলেছেন, তাঁর বরের দাঁত বাঁকা হলে খুশি হবেন। এ ছাড়া কালো রঙের ছেলে তাঁর বেশি পছন্দ।

যা হোক, বিয়ে উপলক্ষে মাহি সবার কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া আগামীকাল বুধবার সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানাবেন মাহি।

তিন বছর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন মাহিয়া মাহি। এরপর বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দেশা : দ্য লিডার’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘তবুও ভালোবাসা’।

খুব শিগগির বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ ছবির শুটিং শুরু করবেন মাহি। এতে সজলের বিপরীতে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ছবির জন্য ফটোশুট করেছেন মাহি-সজল জুটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা