,

আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া

005_206351নিউজ ডেস্ক : হাইকোর্টের রায় অনুযায়ী আগামী দুই মাসের মধ্যেই নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া এবং বিচারিক আদালতে জামিন চাইবেন বলে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপি চেয়ারপরাসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা চলমান রেখে রাজনীতি করতে চাচ্ছে। কারণ সরকারের কোনো জনসমর্থন নেই। মামলাই হচ্ছে তাদের একমাত্র অস্ত্র।
বুধবার বড় পুকুরিয়া খয়লা খনি দূর্নীতি মামলার রায় প্রকাশের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
মাহবুব উদ্দিন খোকন বলেন, মন্ত্রিসভার ক্রয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতেই তৎকালীন প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাদের সম্মতি দেন। এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। কারণ সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে রুলস অব বিজনেস অনুয়ায়ী মন্ত্রিসভার ক্রয় কমিটির প্রস্তাবে সম্মতি দিতে হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় একই বছরের ৫ অক্টোবর আদালতে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলাটির মোট আসামি ১১ জন। খালেদা ছাড়া অন্য দশ আসামি হলেন- সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক ও এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া ও এম শামসুল ইসলাম মারা যাওয়ায় এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি হওয়ায় তারা আসামি তালিকা থেকে বাদ গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে