,

ওয়াশিংটন প্রাইমারিতে বিজয়ী ট্রাম্প

4আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটন প্রাইমারিতে জয় পেয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই তার বিজয়ের ঘোষণা আসে।

প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, নির্বাচনে ৭৬ ভাগ ভোট পেয়েছেন নিউইয়র্কের ধনকুবের ট্রাম্প। তিনি ইতিমধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ১১৮৯ জন ডেলিগেটের সমর্থন আদায় করতে পেরেছেন বলে সিএনএন জানিয়েছে। মার্কিন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তার ১২৩৭ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন। এজন্য তাকে ওয়াশিংটন থেকে মাত্র ৪৮ জনের সমর্থন জোগাড় করতে হবে।

মার্কিন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার আগে ক্যালিফোর্নিয়াসহ আর মাত্র ৫টি প্রাইমারিতে ভোট বাকি রয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই যে সবকটিতে বিজয়ী হবেন তা নিশ্চিত। এর আগে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় সুবিধা করতে না পেরে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াই থেকে একে একে সরে দাঁড়িয়েছেন টেক্সাসের সিনেটন টেড ক্রুজ, ওহিওর গভর্নর জন কাসিচ এবং বেন কারসন। ফলে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের মনোনয়ন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আগামী ৭ জুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে