,

ময়নাতদন্তকারী চিকিৎসকদের তনুর বাবার উকিল নোটিশ

tonu_20078নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ময়নাতদন্তকারী চিকিৎসকদের উকিল নোটিশ পাঠিয়েছেন নিহত ওই ছাত্রীর বাবা ইয়ার হোসেন।

নোটিশে প্রথম ময়নাতদন্তে আলামত গোপন এবং দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রদানে কালক্ষেপণ করার অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহসিন-উজ-জামান চৌধুরী, ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এবং তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক শারমিন সুলতানার বরাবরে পাঠানো হয়।

ওই নোটিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে বলে নিশ্চিত করেছেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও দ্বিতীয় ময়নাতদন্তকারী ৩ সদস্যের চিকিৎসক বোর্ডের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।

জানা যায়, তনু হত্যার মামলার বাদী তার বাবা ইয়ার হোসেনের পক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলীর পাঠানো ওই নোটিশে তনুর মৃতদেহের প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়া ও দ্বিতীয় ময়নাতদন্তে কালক্ষেপণ করায় কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

তনুর বাবা ইয়ার হোসেন মুঠো ফোনে যুগারন্তরকে জানান, পরিকল্পিতভাবেই তনুর ময়নাতদন্তের রিপোর্টে সত্য আড়াল করা হচ্ছে, তাই তিনি ন্যায় বিচারের স্বার্থে আইনী লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে তার বাসার পাশে একটি জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা তনুর প্রথম ময়নাতদন্ত করেন।

এরপর ডিএনএ আলামত সংগ্রহের জন্য মামলার তদন্তকারী সংস্থা ডিবি’র আবেদনের প্রেক্ষিতে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করা হয়। ৩ সদস্যের মেডিকেল বোর্ড দ্বিতীয় দফায় ময়নাতদন্ত ও ডিএনএ আলামত সংগ্রহ করে।

গত ৪ এপ্রিল তনুর প্রথম ময়নতদন্ত রিপোর্ট দেয়া হয়। এতে তনুকে হত্যা কিংবা ধর্ষণের আলামত ছিল না বলে জানানো হয়।

এছাড়া গত ৫৬ দিনেও নানা অজুহাতে দেয়া হয়নি দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট।

এদিকে ডিএনএ রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত পাওয়ার খবর সিআইডি থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হলে এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা