,

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

005_206351নিউজ ডেস্ক : যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় খালেদা জিয়াসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন।
একইসঙ্গে আদালতে অনুপস্থিত থাকায় ২৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে হতাহতের ঘটনায় নাশকতার এই মামলায় বিএনপি চেয়ারপারসনসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোপত্র গ্রহণ করেছেন আদালত।

এছাড়া এই মামলার আসামি বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল, শামছুর রহমান শিমুল বিশ্বাস, বর্তমানে ভারতে অবস্থানরত বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা করে পুলিশ।

এ মামলায় চলতি বছরের ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিন নেন।

আজ এই মামলায় ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করলো আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা