,

পোকায় ৮০ ভাগ টমেটো নষ্ট : জরুরি অবস্থা জারি

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ নাইজেরিয়ার কুদানা প্রদেশে টমেটো নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টমেটো লিফ মাইনার বা টুটা অ্যাবসোলুটা নামের একটি পোকার আক্রমণে সেখানকার ৮০ ভাগ টমেটো ধ্বংস হয়ে যাওয়ার পর এই ঘোষণা দেয়া হয়।কৃষি অধ্যক্ষ ড্যানিয়েল মানজো বলেছেন, প্রায় ২০০ কৃষক সবমিলিয়ে এক বিলিয়ন নাইরা বা ৫ মিলিয়ন ডলার খুইয়েছে গত মাসে। ফলে গত তিনমাসে এক ঝুড়ি টমেটোর দাম এক ডলার থেকে বেড়ে হয়েছে ৪০ ডলার।

 

Tomatoes

নাইজেরীয় কর্তৃপক্ষ এই সংকটময় পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার বেশ কয়েকজন কৃষি গবেষককে কেনিয়ায় পাঠিয়েছেন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ঐ ক্ষতিকর পোকা নিধনের একটি উপায় খুঁজে বের করার জন্য।কুদিনা প্রদেশ নাইজেরিয়ার উত্তরে অবস্থিত যেখানে দেশটির বেশিরভাগ টমেটো উৎপাদন হয়। আফ্রিকার সবচেয়ে ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত আলিকো ডনগাতো তার টমেটো ব্যাবসা বন্ধ করে দিয়েছে স্বল্পতার কারণে।

 

 

মজার বিষয় হচ্ছে, নাইজেরিয়ার সাধারণ মানুষের খাবারের তালিকায় টমেটো প্রাত্যহিক সবজি। সেখানে যখন এইরকম সংকটাপন্ন অবস্থা তখন স্পেনের বার্ষিক টমেটো উৎসবে মানুষ একে অন্যকে টমেটো ছুঁড়ে প্রচুর টমেটো নষ্ট করছে। টুইটারে এই দুই বাস্তবতা নিয়ে প্রচারনাও চালানো হচ্ছে। নাইজেরিয়ার মানুষ এটা দেখে কষ্ট পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা