,

মেয়েদের যে গুণগুলো ছেলেদের অ্যাট্রাক্ট করে

 

লাইফস্টাইল ডেস্ক :মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে তার পছন্দ। আবার সবার পছন্দ এক হয় না। কেউ যেমন শান্ত স্বভাবের মেয়েদের বেশি পছন্দ করেন, তো কেউ আবার দুষ্টু মিষ্টি মেয়েদের। তবে খুব ভুল না হলে ছেলেদের কমন কিছু চাহিদা থাকে যা তারা নিজের গার্লফ্রেন্ড বা বউয়ের মধ্যে যা খুঁজে থাকেন। আজ জেনে নিন মেয়েদের কোন কোন গুণ বেশি পছন্দ করেন ছেলেরা।

 

picture_31402

– গার্লফ্রেন্ডের মধ্যে ঠোঁট, চোখ, মুখ, ভ্রু সব কিছু কিন্তু নিখুঁত খোঁজেন না ছেলেরা। অর্থাৎ প্রেমিকা খুব সুন্দরী হবে তা কিন্তু নয়। তাই অহেতুক বেশি সাজগোজের প্রয়োজন নেই, বরং সিম্পল থাকুন।

– কেউ মেয়েদের শাড়িতে দেখতে পছন্দ করেন তো কেউ সালোয়ার কেউ বা জিনস। প্রত্যেক ছেলের পছন্দ আলাদা তো হবেই। কিন্তু একটা বিষয়ে অনেকেই একমত হবেন। মেয়েরা যা পোশাকই পড়ুন না কেন তাঁরা যেন তাতে সচ্ছন্দ হন এবং পোশাক নিয়ে নিজের প্রতি সতর্ক থাকেন।

– নিজের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি। তাতে যেমন যে কোনও সিদ্ধান্ত সহজেই নিতে পারা যায়, তেমন ছেলেদের পছন্দের তালিকায়ও আসা যায়।

– বাড়ি ফিরে সুস্বাদু খাবার খেতে কে না পছন্দ করেন? খাদ্য রসিক বাঙালির তো খাবারের নাম শুনেই জিভে জল চলে আসে। বউ বা প্রেমিকার মধ্যেও তাই ছেলেরা ভাল রাঁধুনীর খোঁজ করেন।

– সাধারণত ছেলেরাই বেশি খেলাধূলার খবর রাখেন। আর তাই যেসব মেয়েরা স্পোর্টসের খোঁজ খবর রাখে ছেলেরা তাদের বেশ পছন্দ করে।

– কথায় কথায় রেগে গিয়ে গাল ফুলিয়ে বসে থাকা মেয়েদের নাকি ছেলেরা মোটেই পছন্দ করেন না। বুদ্ধিমতী, হাসিখুশি এবং একই সঙ্গে ভাল সেন্স অফ হিউমর- এই সব গুণগুলোই তো নিজের গার্লফ্রেন্ড-র মধ্যে খোঁজেন ছেলেরা।

– যতই বড় হয়ে যাক না কেন একটু আধটু খামখেয়ালিপনা বেশিরভাগ ছেলেই পছন্দ করে থাকেন। তাই একেবারে ধীর, স্থির, শান্ত স্বভাবের নয় বরং রোমাঞ্চ প্রিয় মেয়েদেরই পছন্দ করেন অনেক ছেলে।

– মেয়েরা নাকি অল্প স্বল্প ন্যাকামি না করলে মানায় না। তা বলে বেশি ন্যাকামি কিন্তু ছেলেরা মোটেই পছন্দ করেন না। ন্যাকামি একটু সীমার মধ্যে রেখে করাই ভাল।

– যারা মিথ্যা বলেন। তাদের কেউই পছন্দ করেন না। মিথ্যার উপর ভিত্তি করে কিছুই গড়ে ওঠে না। আপনিও কি তাই করেন? তাহলে পছন্দের মানুষটির পছন্দের তালিকায় ঢুকতে এই অভ্যাসটি বদলে ফেলুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট