,

পাইকগাছায় বিদ্রোহী প্রার্থীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

 

 

নিজস্ব প্রতিবেদক : পাইকগাছায় ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলকে মুখ ও পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।চিত্ত রঞ্জনের অভিযোগ, নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

paikgacha 24.05.16_128969

আহত চিত্তরঞ্জন ও তার পরিবার জানায়, মঙ্গলবার ভোরে তিনি নিজ বাড়ি থেকে লতা বাজারের দক্ষিণ দিকের চিংড়ি ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারের সন্নিকটে পৌঁছালে ৭/৮ জনের মুখোশধারী এক দল দুর্বৃত্ত তার পথরোধ করে মুখ ও দু’পা বেঁধে উপর্যুপরী হাতুড়িপেটা করে। এসময় তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

 

এ ঘটনায় চিত্তরঞ্জনের ভাই সত্যরঞ্জন মন্ডল বাদি হয়ে গতকাল থানায় একটি এজাহার দাখিল করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা