,

নীলফামারীতে স্কুলশিক্ষককে পেটালো আ’লীগ নেতারা

Nilphamari-teacherনীলফামারী প্রতিনিধি : নারায়ণগঞ্জের রেশ কাটতে না কাটতে এবার নীলফামারী সদরে পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সুমন্ত চন্দ্র রায়কে (৪৬) পিটিয়ে আহত করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

শিক্ষক সুমন্ত রায় জানান, ২১ মে রাত ১১টার দিকে পঞ্চপুকুর বাজার থেকে উত্তরাশশীতে নিজ বাড়িতে মোটরসাইকেলে করে ফেরার পথে মিলবাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল হক প্রধান ও সাধারণ সম্পাদক আলী হোসেনের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়।

লাঠিসোঁটা ও ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে তিনি এখন শহরের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মধুসুধন রায় জানান, মারধরের পর শিক্ষক সুমন্ত অচেতন হয়ে পড়েন। পরে তারা তাকে সে রাতেই হাসপাতালে ভর্তি করেন।

তার অভিযোগ, ‘আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। বাজারে গেলে নাকি শেষ করে দেওয়া হবে।’
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসানুর রহমান জানান, ভর্তি হওয়ার সময় শিক্ষক সুমন্তের শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।

তিনি বলেন, ‘অবস্থার উন্নতি হয়েছে, তবে মানসিকভাবে অস্থিরতা তৈরি হওয়ায় ভেঙে পড়েছেন তিনি। রিলিজ দেওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে তাকে।’

পঞ্চপুকুর ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমানের অভিযোগ, ‘গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষক সুমন্ত আমার পক্ষে নৌকা প্রতীকের হয়ে কাজ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে আক্রমণ করে থাকতে পারেন।’

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক বাবুল হোসেন বলেন, ‘শিক্ষকরা যেভাবে নির্যাতন হতে শুরু করেছে, এভাবে চলতে থাকলে সমাজে আমরা মুখ দেখাতে পারব না। আমরা কোথায় যাব? জড়িতদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সংগঠিত হয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।’

এদিকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক জানান, ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও পাওয়া যায়নি। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা