,

পরিত্যক্ত অবস্থায় বিএমডব্লিউ গাড়ি জব্দ

bmw-1_113964নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। ২০০৭ সালের এক্স ৫ মডেলের এই গাড়ির ‘ঢাকা মেট্রো শ ০০-০৫০১’ উল্লেখ করা নম্বর প্লেট যুক্ত রয়েছে। জার্মানির তৈরি গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩০০০ সিসি। এই হিসেবে গাড়ির মোট শুল্ক ৬০১ ভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ এক্স ৫ মডেলের কালো রঙের এই গাড়িটি তেজগাঁও এলাকায় মাল্টি ব্রান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ওয়ার্কশপের কর্মচারীরা জানায়, প্রায় এক মাস আগে তাজুল নামের এক ড্রাইভার মেরামতের জন্য ওয়ার্কশপে গাড়িটি রেখে যান। কিন্তু এরপর কেউ এটি নিতে আসেননি।

এর আগে গত ২৪ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে একটি পোরসে গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা