,

মিডিয়ার উপর বেজায় চটেছে সালমান!

Salmanবিনোদন ডেস্ক: সালমান-লুলিয়ার বিয়ে নিয়ে কম জলঘোলা হয় নি। কিন্তু কখনও নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি। কারণ উভয় পক্ষ তাদের সম্পর্কের কোন ব্যাখ্যা দেয় নি। কিন্তু ভারতীয় মিডিয়া বিভিন্ন জল্পনা-কল্পনা করে একেক সময় একেক ধরণের খবর ছাপতে শুরু করে। ডিসেম্বরে তাদের বিয়ে হবে বলেও বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করে।
লুলিয়া নিজের ইন্সটাগ্রাম একাউন্টে দুইদিন আগে জানান, তিনি খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন না। তার আগে কোনও বিয়ে হয়েছিল কিনা, সে বিষয়েও উত্তর দেন তিনি। তার পোস্টে তিনি জানান, তার আগে কখনও বিয়ে হয় নি। এখন আবার সালমানও নিজের মুখ খুললেন এই বিষয়ে।
হিন্দুস্তান টাইম্‌স কে দেয়া এক সাক্ষাৎকারে সালমান প্রীতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে লুলিয়াকে সাথে নিয়ে যাবার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সেই পার্টিতে লুলিয়াকে সাথে নিয়ে গিয়েছিলেম। কিন্তু আমি কি কারও সাথে কোথাও যেতে পারব না? আমি কোন মেয়ে মানুষের সাথে ঘুরলেই কি তাকে বিয়ে করব নাকি? এইসব কাহিনীর জন্য শুধুমাত্র মিডিয়া দায়ী।’
তিনি আরও বলেন, মিডিয়া নিজেই একের পর এক বিয়ের তারিখ ঘোষণা করছে। কিন্তু এসব ঠিক নয়। মিডিয়া সেই মেয়ের মান-সম্মানের প্রতি একটুও লক্ষ্য রাখে নি। সে ভারতের না বাহিরের নাগরিক সেই বিষয়েও লক্ষ্য রাখে নি। এসব ঠিক নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা